ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে পর্তুগালকে ফাইনালে হারিয়ে শিরোপা উঠবে মেসির হাতে!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক : গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত কাতার বিশ্বকাপ ফুটবল শুরু হতে বাকি মাত্র ২২ দিন। আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার ও ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এ আসর। তার আগে একটি সুপার কম্পিউটার ১৮ ডিসেম্বরের ফাইনাল নিয়ে করেছে ভবিষ্যদ্বাণী। যা ইতোমধ্যে শোরগোল ফেলে দিয়েছে। সুপার কম্পিউটার জানিয়েছে কাতার খেলবে ১৮ ডিসেম্বরে লুসাইলের সেই স্টেডিয়ামে এবং কার হাতেই বা উঠবে সেই সোনালী ট্রফি।

আর এমন গবেষণার কাজটি করেছে কানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বিসিএ। ২০ বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছে। যদিও আগের বিশ্বকাপ নিয়ে তাদের করা বিশ্লেষণ সঠিক হয়নি। গবেষণাটি একটি বিশেষ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যার নাম The Most Important of All Unimportant Forecasts 2nd Edition: 2022 FIFA World Cup.

বিসিএর গবেষণার বরাত নিয়ে মার্কাসহ আরও আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি প্রতিবেদন আকারে প্রকাশ করেছে।

বিসিএর গবেষণা বলছে ১৮ ডিসেম্বরের ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে পেনাল্টি শুটে হারিয়ে ৩৮ বছর পর বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে।

গবেষণা প্রতিষ্ঠানটি এখানেই থামেনি। তাদের দাবি, সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড। আর গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তারা আরও জানিয়েছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মেসির আর্জেন্টিনার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেবে নেইমারদের ব্রাজিল।

বিসিএর গবেষণা বলছে, অনেক হিসাব-নিকাশের পর আমাদের বিশ্বাস, আর্জেন্টিনা ও মেসিই কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে। আরও বেশি সম্ভাবনা হলো- আর্জেন্টিনা এবং পর্তুগালের ফাইনালের ফল পেনাল্টি শটের মধ্য দিয়ে নির্ধারিত হবে।

তবে বেটফেয়ার নামের একটি বেটিং প্রতিষ্ঠানও ভবিষ্যদ্বাণী করেছে, ব্রাজিল এবং ফ্রান্সের বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।

নিউজটি শেয়ার করুন

কাতারে পর্তুগালকে ফাইনালে হারিয়ে শিরোপা উঠবে মেসির হাতে!

আপডেট সময় : ১২:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২