কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে ২০জন নিহত
- আপডেট সময় : ০৩:২১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বুধবার (১৭ই আগস্ট) মাগরিবের নামাজের সময় হওয়া ওই বিস্ফোরণে আহত হয়েছেন অনেকে। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। এই ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি।
দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র জাবিউলাহ মুজাহিদ নিশ্চিত করেছেন হতাহতের ঘটনা। তবে কতজন হতাহত হয়েছেন তা তিনি নিশ্চিত করেননি। টুইটারে তিনি লিখেছেন, সাধারণ মানুষ ও মুসলিদের হত্যাকারীদের শিগগির শাস্তির মুখোমুখি হতে হবে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুলের উত্তরাঞ্চলে খায়ের খানার সিদ্দিকিয়া নামের একটি মসজিদে এ হামলা হয়। ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ওই মসজিদের ইমাম মোলা আমির মোহাম্মদ কাবুলিও হামলায় নিহত হয়েছেন। হামলার ঘটনাটি তদন্ত করছে দেশটির গোয়েন্দারা।






















