ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত ২২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২ ৪৬ বার পড়া হয়েছে

কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত ২২

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কিউবার একটি পাঁচ তারকা হোটেলে ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ২২ জন মারা গেছেন। আর ৬০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। খবর বিবিসির।

পুরোনো হাভানার সারাতোগা হোটেলের বাইরে পার্ক করা একটি গ্যাস ট্যাঙ্কার থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হয়। এতে বিস্ফোরণ ঘটে। ফলে ভবনটির বেশ কয়েকটি তলা গুড়িয়ে যায়।

ঐতিহাসিক এই হোটেলটি করোনা মহামারি পরবর্তী ধাক্কা কাটিয়ে আর চারদিন পরই পুনরায় খোলার কথা ছিল। কিন্তু সেই হোটেল এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকদের খুঁজে বের করতে এখন তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে। কিউবার প্রেসিডেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী ও একটি শিশুও রয়েছে।

আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হোটেলের এক ব্লক দূরে বসবাসকারী ইয়াজিরা দে লা কারিদাদ সিবিএস নিউজকে বলেন, তিনি ভেবেছিলেন বিস্ফোরণটি একটি ভূমিকম্প।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর তারা আকাশে কালো ধোঁয়া ও ধুলোর মেঘ উড়তে দেখেছেন।

নিউজটি শেয়ার করুন

কিউবায় পাঁচ তারকা হোটেলে বিস্ফোরণে নিহত ২২

আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২