ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র-মাদকসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১ ২৪৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র, মাদকসহ ছয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছেন ১৪ এপিবিএন ও জেলা পুলিশের সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন নুর হোসেন (২৭), মোহাম্মদ ফারুক (৩৫), নুর হোসেন (৪০), মোহাম্মদ কামাল হোসেন (৩০), জিয়াউর রহমান (৩১) ও আয়াতুল্লাহ (২৮)। তাঁরা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা বলে জানা গেছে।

গতকাল সোমবার উখিয়ার কুতুপালং জি ব্লকের ৪১ ও ৪২ নম্বর ব্লকের পার্শ্ববর্তী কাঁটাতারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, অভিযানের সময় তাঁরা দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে ইয়াবা সেবন করছিলেন। পরে তাঁদের উখিয়া থানা-পুলিশে সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র-মাদকসহ ৬ রোহিঙ্গা গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১