ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার নির্বাচনে কেউ হস্তক্ষেপ করছেনা- হানিফ

কুষ্টিয়া সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, সরকার দলীয় কোন সংসদ সদস্য কুমিল্লা সিটি নির্বাচনে হস্তক্ষেপ করছেন না। একজন সংসদ সদস্য নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন কিনা সেটিই দেখার বিষয়। যতদূর জেনেছি ওই সংসদ সদস্য তাঁর নিজ বাড়িতেই অবস্থান করেছেন। তাঁকে পদত্যাগ কিংবা বহিষ্কার করার মত কোন যৌক্তিকতা নেই। আজ মঙ্গলবার (১৪ই জুন) দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে এক অনুষ্ঠানে যোগদানের আগে তিনি এসব কথা বলেন।

কুমিল্লা সিটি নির্বাচনে কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন নির্বাচনকে প্রভাবিত করছেন বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে এসব কথা বলেন হানিফ। তিনি বলেন, বিএনপির সামনে সরকার বিরোধী কিংবা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলার কিছু নেই। সে কারণেই ইস্যু খুঁজে বেড়াচ্ছেন তারা।

তত্ত্বাবধায়ক সরকারের সাথে শেখ হাসিনার আপোষ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে হানিফ বলেন, ওই সময় শেখ হাসিনা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তিনি অবৈধ সরকারের সাথে আপোষ করেননি বলেই তাঁকে কারাগারে যেতে হয়েছিল। বেগম খালেদা জিয়া গ্রেপ্তার হয়েছিলেন পরে। অতএব আপোষ কারা করেছিল তা দেশবাসী জানেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: সাইদুল ইসলাম, পুলিশ সুপার খাইরুল আলম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লার নির্বাচনে কেউ হস্তক্ষেপ করছেনা- হানিফ

আপডেট সময় : ১১:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২