ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা সিটির মেয়র হতে ‘নৌকা’ চান ১৪ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন ১৪ জন।

দলীয় সূত্রে জানা গেছে, ৫ থেকে ১১ মে পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে কুসিক নির্বাচনের দলীয় আবেদন ফরম বিক্রি হয়। এতে ১৪ জন দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দেন।

এছাড়া, তিন উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে ১৬টি, ছয় পৌরসভায় মেয়র পদে ৪৬টি এবং ১৩৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ছয়শ’ ৩০টি দলীয় মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আজ বিকেল সাড়ে চারটায় বসছে ক্ষমতাসীন দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা। আগামী ১৫ জুন কুসিক নির্বাচন হবে। গেল ৫ই মে থেকে ১১ই মে পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে দলীয় আবেদন ফরম বিক্রি হয়।

নিউজটি শেয়ার করুন

কুমিল্লা সিটির মেয়র হতে ‘নৌকা’ চান ১৪ জন

আপডেট সময় : ১১:৫৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০২২