ঢাকা ১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কোন দিন আদালত অবমাননাকর বক্তব্য দেবো না: মুচলেকা দিয়ে ভিপি নূর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের আগামী ৩০ এপ্রিল শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। বুধবার (৬ মার্চ) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্চ করেন।

এসময় ভবিষ্যতে আদালত অবমাননা হয় এমন বক্তব্য দেয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন বলে হাইকোর্টে মুচলেকা দিয়েছেন ভিপি নূর। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি।

গত বছরের ১৭ ডিসেম্বর বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্যের কারণে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে তলব করেন হাইকোর্ট। তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন আদালত।

৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরুল হক নূরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নূর আপত্তিকর বক্তব্য দিয়েছেন। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা জানান, হাইকোর্ট নুরুল হক নূরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে তলব করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

কোন দিন আদালত অবমাননাকর বক্তব্য দেবো না: মুচলেকা দিয়ে ভিপি নূর

আপডেট সময় : ০৭:১৯:১১ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪