ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কোরবানির ঈদের তারিখ জানাল আরব আমিরাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২ ৬২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দারা এবারের ঈদুল আযহায় চারদিনের লম্বা ছুটি পেতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। মুসলিম উম্মাহর পবিত্র এই উৎসবটি সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

কিন্তু জ্যোতির্বিদ্যার সাহায্যে আগেভাগেই ধারণা করা যায়, কবে হতে পারে এবারের কোরবানির ঈদ। ইসলামী ক্যালেন্ডার অনুসারে, জ্বিলহজ মাসের ১০ তারিখে অনুষ্ঠিত হয় ঈদুল আযহা।

খালিজ টাইমের প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এ বছর ঈদুল আজহার প্রথম দিন হতে পারে ৯ জুলাই (শনিবার)।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমিরাতে এ বছর রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। তার পরের দিন অর্থাৎ ৩ এপ্রিল থেকে রোজা শুরু হয়েছিল বাংলাদেশে।

পরে ১ মে শাওয়াল মাসের চাঁদ দেখার পরিপ্রেক্ষিতে ২ মে ঈদুল ফিতর উদযাপন করে সৌদি, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। আর তার পরের দিন ঈদ উদযাপিত হয় বাংলাদেশে।

ফলে আমিরাতে ৯ জুলাই ঈদুল আজহার প্রথম দিন হলে বাংলাদেশে এ উৎসব উদযাপন শুরু হতে পারে ১০ জুলাই থেকে।

দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস সোমবার (২৩ মে) জানায়, আমিরাতের সরকারি ক্যালেন্ডার অনুসারে আরাফাতের দিন, অর্থাৎ ঈদুল আজহার আগের দিনও ছুটি থাকে।

সেই হিসাবে, এ বছর আমিরাতবাসী জ্বিলহজ মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ টানা চারদিন ঈদের ছুটি উপভোগ করতে পারেন। ইংরেজি ক্যালেন্ডারে জুলাই মাসের ৮ তারিখ (শুক্রবার) থেকে ১২ তারিখ (সোমবার) পর্যন্ত থাকতে পারে ঈদের ছুটি।

অর্থাৎ, আরাফাতের দিন ও ঈদুল আজহার তিন দিনের ছুটির সঙ্গে কোনো সাপ্তাহিক ছুটি যোগ হচ্ছে না আমিরাতের সরকারি-বেসরকারি কর্মীদের।

নিউজটি শেয়ার করুন

কোরবানির ঈদের তারিখ জানাল আরব আমিরাত

আপডেট সময় : ১১:২০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২