ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনার ছাড়া রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পেলেন যারা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ১১৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউডের তারকা প্রেমিক যুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। জানা গেছে, মুম্বাইতে পৈতৃক ভিটে (আর কে হাউস) যেখানে ঋষি কাপুর ও নিতু কাপুর বিয়ের পিঁড়িতে বসেছিলেন, সেখানেই রণবীর-আলিয়া সাত পাকে ঘুরবেন। জমকালো এই বিয়ের আসর বসছে চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যে।

রণবীর-আলিয়ার দুই পরিবারের সদস্যরাই তারকা। রণবীরের পক্ষ থেকে কারিনা, কারিশমার পাশাপাশি থাকছেন সাইফ আলি খান। এদিকে আলিয়ার পক্ষে বোন পূজা ভাট, সাহিন ভাট ও মা সোনি রাজদান তো থাকবেনই। এছাড়াও আর কারা কারা বিয়েতে উপস্থিত থাকতে পারেন সেটি ইতিমধ্যে ফাঁস হয়েছে।

ভারতের এক শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীরের বিয়ের দিন সঞ্জয় লীলা বানসালি, বরুণ ধাওয়ান, আয়ান মুখার্জি, জোয়া আখতার, অর্জুন কাপুর, মাসাবা গুপ্তাসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।

এদিকে দুই তারকার বিয়ের পর এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে করণ জোহর, মনীশ মালহোত্রা, অনুষ্কা রঞ্জন, আকাঙ্ক্ষা রঞ্জন, কারিনা কাপুর খান, সাইফ আলি খান, কারিশমা কাপুর ছাড়া আরও অনেকের।

শোনা যাচ্ছে, রণবীরের ব্যাচেলার পার্টিতে শাহরুখ, সালমানও থাকতে পারেন। তবে ক্যাটরিনার নাম অতিথিদের তালিকা থেকে একেবারেই গায়েব! গুঞ্জন রয়েছে, রণবীর নিমন্ত্রণ করলেও, ভিকিপত্নী সাবেক প্রেমিকের বিয়েতে যাবেনই না!

পার্টির এখানেই শেষ নয়, বিয়ের পাঠ মিটে গেলে শুধু ফিল্মি দুনিয়ার বন্ধুদের জন্য একটি পার্টি রাখবেন রণবীর ও আলিয়া। সেখানে রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, আয়ান মুখার্জি, আদিত্য রায় কাপুরসহ চলচ্চিত্র জগতের আরও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

ক্যাটরিনার ছাড়া রণবীর-আলিয়ার বিয়েতে দাওয়াত পেলেন যারা

আপডেট সময় : ০৭:০০:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২