ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যামেরার আওতায় নিয়ে আসব সমগ্র ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৪১ বার পড়া হয়েছে

ক্যামেরার আওতায় নিয়ে আসব সমগ্র ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সমগ্র ঢাকাকে ক্যামেরার আওতায় নিয়ে আসার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (২৮ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত নিরাপদ সড়ক চাইয়ের নবম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল, ঢাকা শহরের প্রতিটি সড়ক ক্যামেরার আওতায় আনলে শহরের ট্রাফিক ও অপরাধ নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে।

ঢাকাকে সেফ সিটি করার উদ্যোগের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যামেরার আওতায় নিয়ে আসব সমগ্র ঢাকা। যদি আমরা পারি, এরপর আমরা চট্টগ্রাম ও রাজশাহীতে করব। সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ট্রাফিক আইন মানতে হবে। আইন মেনে চলার প্রবণতা নিয়ে কাজ করতে হবে। পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করে আমরা জেলখানায় ভরলাম, ফাইন করলাম; তার চেয়ে বেশি দরকার আমাদের সবার সচেতনতা। সবাই সচেতন হলে দুর্ঘটনা কমবে, মৃত্যুহার কমবে।

তিনি বলেন, নিরাপদ সড়ক চাইয়ের প্রস্তাবিত ১১১ দফা দাবি বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের কাজ চলমান রয়েছে। করোনার কারণে সভা হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক, আশা করছি দ্রুত কাজ এগিয়ে নেওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

ক্যামেরার আওতায় নিয়ে আসব সমগ্র ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২