ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটারদের পেনশন দেবে পাকিস্তান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৬৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যারা পাকিস্তান ক্রিকেটকে এতদূরে নিয়ে এসেছেন কিন্তু ক্রিকেট পরবর্তী জীবনে যারা কোচিং কিংবা ক্রিকেটের সাথে জড়িত থাকতে পারেননি, আর্থিক অনটনে যাদের দিন কাটছে সেসব ক্রিকেটারের জন্য এবার পেনশনের সুবিধা নিয়ে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার (২০ মে) পিসিবি সাবেক ক্রিকেটারদের তিনটি ক্যাটাগরিতে ভাগ করে তাদের কল্যাণে পেনশন সুবিধার ঘোষণা দিয়েছে। আগেই আলোচনায় থাকা আর্থিক অঙ্কের পরিমাণ ১ লাখ পাকিস্তানি রুপিতে বাড়িয়ে বিল পাশ করেছে বোর্ডটি। ৬০ বর্ষী ক্রিকেটাররা আগামী জুলাই থেকে পেনশন সুবিধার আওতায় আসবেন।

১০ বা তার কম টেস্ট খেলা ক্রিকেটাররা মাসিক ১ লাখ ৪২ হাজার রুপি পাবেন। ১১ থেকে ২০ টেস্ট খেলা ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৪৮ হাজার। ২১ বা তার ঊর্ধ্ব ক্রিকেটাররা পাবেন ১ লাখ ৫৪ হাজার রুপি। নতুন নিয়মে ক্রিকেটারের মৃত্যু হলে তার স্ত্রী কিংবা উত্তরাধিকারীরা পেনশন সুবিধা পাবেন।

সাবেক ক্রিকেটারদের এমন সুবিধা দিতে পেরে বেশ আনন্দিত বোর্ড চেয়ারম্যান রমিজ রাজা। তিনি বলেন, ‘পেনশনের পরিমাণ বৃদ্ধি এবং নীতিতে অন্যান্য সংশোধনী ঘোষণা করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিশ্রুতি ছিল সর্বদা বর্তমান এবং অতীতের সকল ক্রিকেটারের স্বার্থ ও কল্যাণ রক্ষা করব। আমার দেয়া আরেকটি প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আনন্দিত। নীতিটি এমনভাবে সংশোধন করেছি এখন থেকে পেনশনের পরিমাণ বার্ষিক হারে বৃদ্ধি পাবে।’

এদিকে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সদ্যসাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও (৬৯ বছর) পেনশন সুবিধা পাবেন। তবে তিনি তা গ্রহণ করবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাকিস্তানের হয়ে ১২৪ টেস্ট খেলা ৬৪ বর্ষী জাবেদ মিয়াঁদাদ মাসিক ১ লাখ ৫৪ হাজার রুপি পাবেন। ৬৩ বছর বয়সে মৃত্যুবরণ করা আব্দুল কাদিরের উত্তরাধিকাররা হবেন পেনশন সুবিধাভোগী।

নিউজটি শেয়ার করুন

ক্রিকেটারদের পেনশন দেবে পাকিস্তান

আপডেট সময় : ০১:২৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২