ক্রিকেট থেকে আশরাফুলের অবসরের ঘোষণা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ২০ বার পড়া হয়েছে
আসন্ন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল সম্পন্ন হয়েছে। ঘরোয়া ক্রিকেট লিগ সামনে রেখে ক্লাবগুলো ঘর গোছানোর কাজ শেষ করেছে। জনপ্রিয় ক্লাব আবাহনী, মোহামেডান, প্রাইম ব্যাংক, শেখ জামাল ধানমন্ডিসহ বেশিরভাগ দল আগে থেকেই দল গুছিয়ে রেখেছিলো।
শনিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মোহামেডান ক্লাবের হয়ে খেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। গত বছর মোহামেডান ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হলেও জাতীয় দলের হয়ে ব্যস্ততার কারণে খেলতে পারেননি সাকিব। তবে এবার খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
গত বছর ব্রাদার্স ইউনিয়ন ক্লাবে খেলা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এই মৌসুমে মোহামেডানে খেলবেন। দলবদলের আনুষ্ঠানিকতার পর আশরাফুল জানান, চলতি বছর প্রিমিয়ার এবং জাতীয় লিগ শেষে ক্রিকেট থেকে অবসর নিতে চান তিনি। আগামী ১৫ই মার্চ থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা রয়েছে।
























