ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধেও লিভারপুলের কষ্টার্জিত ড্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ৬৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা খুব একটা ভালো যাচ্ছে না লিভারপুলের। আগের ম্যাচে ফুলহামের বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও কোনোমতে ড্র করেছিল অলরেডরা। আর গতরাতে ক্রিস্টাল প্যালেসের সঙ্গেও হোঁচট খেলো সালাহরা।

সোমবার রাতে প্রিমিয়ার লিগে ঘরের মাঠ অ্যানফিল্ডে ১-১ গোলে ড্র হয়েছে লিভারপুর-ক্রিস্টাল প্যালেসের ম্যাচটি। ম্যাচের ৫৭ মিনিটে ডারউইন নুনেজ লাল কার্ড দেখায় দ্বিতীয়ার্ধের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলে লিভারপুল।

অনেক সুযোগ পেয়েও জালে বল পাঠাতে পারেননি জার্গেন ক্লপের শিষ্যরা। মোট ২৪টি শট নেয় তারা, তবে লক্ষ্যে ছিল মাত্র ৪টি। স্বাগতিকদের অগোছালো ফুটবলের সুবিধা নিয়ে ম্যাচের ৩২ মিনিটে উল্টো এগিয়ে যায় ক্রিস্টাল প্যালেস।

উইলফ্রেদ জাহার গোল নিয়েই বিরতিতে যায় প্যালেস। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেন নুনেস, দশজনের দলে পরিণত হয় লিভারপুল। তবে এর চার মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান লুইস দিয়াস।

এরপর আরও অনেক সুযোগ তৈরি করেছে লিভারপুল। কিন্তু কাজের কাজ হয়নি। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন মোহামেদ সালাহ।

নিউজটি শেয়ার করুন

ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধেও লিভারপুলের কষ্টার্জিত ড্র

আপডেট সময় : ০১:৪৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২