ঢাকা ১১:২০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনে রদবদল করছে আ.লীগ: নূর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ২৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরুল হক নূরের বলেছেন, ‘ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনে রদবদল করছে আওয়ামী লীগ।
শুক্রবার (২১ অক্টোবর) বিকেলে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভের অংশ হিসেবে মিরপুরে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।

নুরুল হক নূর বলেন, ‘সরকার উন্নয়নের মহাসড়কের নামে দেশকে খাদের কিনারা নিয়ে এসেছে। আবারও ক্ষমতা দখল করতে প্রশাসনে রদবদল শুরু করেছে।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘তথ্য মন্ত্রণালয় থেকে ভুল তথ্য আর মিথ্যা কথা ছাড়া কিছুই বের হয় না। বিদ্যুৎ উৎপাদনের কথা বলে কুইক রেন্টাল এর মাধ্যমে লুটপাট করেছে। তাই সরকার ভয় পেয়ে দুর্ভিক্ষের বার্তা দিচ্ছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ক্ষমতা টিকে থাকতে আমেরিকা আর ভারতে গিয়ে পাত্তা না পেয়ে ক্ষমতা হারানোর ভয়ে আছে সরকার। আওয়ামী লীগ এখন দুর্নীতিবাজদের দল তাই তাদেরকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহবান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা।’

সমাবেশে থেকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তোলেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

ক্ষমতায় টিকে থাকতে প্রশাসনে রদবদল করছে আ.লীগ: নূর

আপডেট সময় : ১০:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২