ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষমতায় টিকে থাকতে সরকার বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে: ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ৮৪ বার পড়া হয়েছে

Fakhrul

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন এগিয়ে আসায় আওয়ামী লীগ এখন পশ্চিমা বিশ্বের দেশগুলোতে দৌড়ঝাঁপ শুরু করেছে। এছাড়া ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ সরকার বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

এসময় মির্জা ফখরুল অভিযোগ করেন, স্বাধীনতার ৫০ বছরে এখনও মানুষের মৌলিক চাহিদাও পূরণ হয়নি। ফখরুল বলেন, সরকারের অপকর্ম প্রকাশ পাওয়ায় তারা এখন যুক্তরাষ্ট্রের কাছে দৌড়ঝাঁপ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলছে, বিএনপিকে নির্বাচনে আনতে চেষ্টা করেন, আমাদের সাহায্য করেন। একদিকে স্যাঙ্কশন পড়েছে অন্যদিকে যেসব অপকর্ম করেছে তা বিশ্ববাসীর কাছে প্রকাশ হয়ে পড়েছে।

আলোচনায় বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেট করে দেশকে লুটপাট করছে আওয়ামী লীগ।

এদিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীতে র‌্যালি করেছে বিএনপি। পল্টন থেকে হাইকোর্ট মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় এ র‌্যালি। র‌্যালিতে অংশ নিয়ে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। করোনার সময় চিকিৎসা না পেয়ে মানুষ জীবন দিয়েছে।

রিজভী আরও বলেন, আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। এখাতে নানা ধরনের অরাজকতা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ক্ষমতায় টিকে থাকতে সরকার বিদেশীদের কাছে ধর্ণা দিচ্ছে: ফখরুল

আপডেট সময় : ০৮:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২