ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে সাংবাদিক নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতিসংঘ মহাসচিবের সফরের সময় কিয়েভে রুশ হামলায় এক সাংবাদিক মারা গেছেন। ভেরা গাইরিচ নামে নারী সাংবাদিক ইউরোপের রেডিও লিবার্টিতে সাংবাদিকতা করতেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভেরা গাইরিচ নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।

বিবিসি জানায়, ওই সাংবাদিক রেডিও লিবার্টির কর্মী ছিলেন। রেডিও স্টেশনের পক্ষ থেকে ভেরা গাইরিচের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়।

এক বিবৃতিতে রেডিও স্টেশনের পক্ষ থেকে জানানো হয়, যে ভবনে ভেরা গাইরিচ বসবাস করতেন, সে ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এ সময় তিনি বাড়িতে ছিলেন। তিনি ছিলেন, দয়ালু ও প্রকৃত পেশাদার ব্যক্তি।

এক ফেসবুক পোস্টে তার সহকর্মী আলেকজান্ডার ডেমচেঙ্কো লেখেন, ‘চমৎকার একজন লোক চলে গেলেন।’

রেডিও স্টেশনটি যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠান। এটি ইউরোপে ফ্রি ইউরোপ নামেও পরিচিত।

এদিকে, কিয়েভে হামলার দায় স্বীকার করে মস্কো জানিয়েছে, শুধু নির্দিষ্ট লক্ষেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, সেখানে বেসামরিক কোনো ভবন তাদের টার্গেটে ছিল না।

নিউজটি শেয়ার করুন

ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে সাংবাদিক নিহত

আপডেট সময় : ১০:৫৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২