ঢাকা ১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খরচ বাড়ায় এবার আমন চাষে বিলম্ব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় চলতি মওসুমে নাটোর ও কুষ্টিয়ায় আমন ধান চাষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। পাশাপাশি সারের দামও বেশি। এতে খরচ বেড়েছে আমন ধান চাষে। অন্যান্য বছর বর্ষার শুরুতেই আমন ধানের চারা রোপণ শেষ হয়ে যায়। অথচ শরৎকাল শুরু হলেও এখনও নাটোরে চলছে চারা রোপণ।

কৃষকরা জানালেন, এমনিতেই সারের দাম বেশি। এরপর বৃষ্টি তুলনামূলক কম হওয়ায় সেচের উপর নির্ভরশীল হতে হচ্ছে। কিন্তু ডিজেলের দাম বেড়ে যাওয়ায় চাষের খরচ বেড়েছে কয়েকগুণ। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি রোধে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা মো. ইয়াছিন আলী।

একই অবস্থা কুষ্টিয়ার আমন চাষিদের। ডিজেল ও সারের দাম বেড়ে যাওয়ায় চাষের খরচ সামলাতে বেগ পেতে হচ্ছে তাদের। এ অবস্থায় ধান বিক্রি করে খরচের টাকা ঘরে তুলতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।

চাষাবাদে খরচ কমানোর জন্য কৃষকদের নানা পরামর্শ দেয়া হচ্ছে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। কুষ্টিয়ায় এবছর ৮৮হাজার ৮শ ৯৫ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও আশাবাদী এই কৃষি কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

খরচ বাড়ায় এবার আমন চাষে বিলম্ব

আপডেট সময় : ০৪:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২