খাদ্য উৎপাদন-মজুত-সরবরাহে অনিয়মে ৫ বছরের জেল
- আপডেট সময় : ০৫:২২:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২ ৬০ বার পড়া হয়েছে
খাদ্য উৎপাদন, মজুত ও সরবরাহে অপরাধ বা নিয়ম লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫ বছরের জেল ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন ২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
সভায় হাওরে আগাম বন্যায় যাতে আর ফসলের ক্ষতি না হয় সেজন্য বর্ষার আগে বাঁধগুলো পর্যালোচনা করে প্রয়োজনমতো সংস্কার করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, ঐ এলাকায় উড়াল সড়ক নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া প্রয়োজন মতো সেতু নির্মাণ করা হবে।























