ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার বিদায়ে তারকাদের শোক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আপসহীন এই নেত্রীর বিদায়ে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করছেন।

তারকারা খালেদা জিয়ার প্রয়াণকে দেখছেন একটি যুগের অবসান হিসেবে।

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।

চিত্রনায়িকা অপু বিশ্বাস শ্রদ্ধা জানিয়ে লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই চিরবিদায় মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহীয়সী নারীর প্রস্থান এ দেশের মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনম্র শ্রদ্ধা।

চিত্রনায়িকা শবনম বুবলী লিখেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন। চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা পূজা চেরি খালেদা জিয়ার ছবি পোস্ট করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শ্রদ্ধা জানাই। আমাদের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি। তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা।

নির্মাতা আশফাক নিপুন লেখেন, আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য ও হার না মানার এক অনন্য প্রতীক। প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দৃঢ় ছিলেন। এই জাতি আপনাকে গর্বের সঙ্গে স্মরণ করবে।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা লিখেছেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। জেল-জুলুম সহ্য করেও তিনি দেশ ছেড়ে যাননি—এ কারণেই তিনি ‘আপসহীন নেত্রী’। তাঁর অবদান রাজনৈতিক ইতিহাসে অম্লান থাকবে।

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ লেখেন, বিদায় স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নির্মাতা রেদওয়ান রনি বলেন, খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও আশনা হাবিব ভাবনাসহ অভিনেতা আরশ খান, পিয়া জান্নাতুল এবং আরও অনেক তারকাই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেয়া এই মহীয়সী নারী ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে রাষ্ট্রনায়ক—বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘ পথচলা ছিলো ইতিহাসসমৃদ্ধ ও ঘটনাবহুল।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার বিদায়ে তারকাদের শোক

আপডেট সময় : ০১:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫