ঢাকা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেগম খালেদা জিয়া কিছুক্ষণ আগে এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছেন। তিনি কিছুদিন হাসপাতালে থাকবেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২৮ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে তার নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওয়ানা দেন। সেখানে তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

এসময় তার সঙ্গে ভাই শামীম এস্কান্দর, কানিজ ফাতেমা, মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, বিএনপি চেয়ারপারসন বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ডা. আব্দুল্লাহ আল মামুন, যুবদল সভাপিতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত ২২ আগস্ট বিকেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে যান খালেদা জিয়া। মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়া আবারও হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ১০:৫৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২