ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণকমিশন ইস্যুতে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ৮৪ বার পড়া হয়েছে

Home-Minister

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘাতক দালাল নিমূল কমিটির সমন্বয়ে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গনকমিশনের আইনি ভিত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।

শুক্রবার (২০ মে) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, গণকমিশন কাদের নামে সন্ত্রাসের ও দুর্নীতির দায় দিয়েছেন এগুলো আমরা কেউই কোনও তদন্ত করিনি। সুতরাং এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। তারা দিয়েছেন। আমরা না দেখে বলতে পারব না। দেখে বলতে হবে।

এ সময় মন্ত্রী আরও বলেন, গনকমিশনকে ইস্যু করে কোন পক্ষ বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১১ মে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সদস্য সচিব ব্যারিস্টার তুরিন আফরোজের নেতৃত্বে ‘বাংলাদেশে মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন’ এর পাঁচ সদস্যের প্রতিনিধিদল দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লার কাছে একটি শ্বেতপত্র ও সন্দেহভাজন শতাধিক ব্যক্তির তালিকা হস্তান্তর করে।

এর আগে ‘বাংলাদেশে মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসের ২০০০ দিন’ শীর্ষক শ্বেতপত্রটির মোড়ক উন্মোচন করা হয় ১২ মার্চ।

নিউজটি শেয়ার করুন

গণকমিশন ইস্যুতে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২