গণতন্ত্র প্রত্যাশীরা দেশে নিরাপদ নয় : ফখরুল
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৩৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২ ৪৯ বার পড়া হয়েছে
গণতন্ত্র চায় এমন মানুষ দেশে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩শে আগস্ট) সকালে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে গত নয় বছরে গুম, খুনের শিকার নেতাকর্মীদের ১৪টি পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে সরকার এই মুহূর্তে কারাগারে না রাখলেও গৃহে অন্তরীণ করে রেখেছে। ডাক্তার বিদেশে নেয়ার কথা বললেও অনুমতি পাওয়া যায়নি। হত্যা, গুম, নির্যাতনের পরও বিএনপিকে দমাতে ব্যর্থ হওয়ায় সরকারের বড় ক্ষোভ তৈরি হয়েছে।
মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়ন নয় বরং জনগনের পকেট কেটে নিজেদের পকেট ভরেছে।
গ্রাম পর্যায়ে বিএনপির আন্দোলন শুরু হয়ে গেছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নেতাকর্মীদের ত্যগ বৃথা যেতে দেয়া হবে না। আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো হবে।

























