ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান টনি ব্লেয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ (শনিবার) সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে টনি ব্লেয়ারের সাথে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দু’দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসেন টনি ব্লেয়ার।

তিনি লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ২০১০ সালে ঢাকা সফর করেছিলেন টনি। তার আগে, ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি এক রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছিলেন।

নিউজটি শেয়ার করুন

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

আপডেট সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩