গণসমাবেশের অনুমতি চেয়ে মেট্রোপলিটন পুলিশকে বিএনপির চিঠি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৪৭ বার পড়া হয়েছে
আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের কাছে চিঠি দিয়েছে বিএনপির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার সকাল ১০টায় ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসেন বিএনপির ৭ সদস্য বিশিষ্ট প্রতিনধি দল।
প্রায় ১ ঘণ্টা ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমানুল্লাহ আমান বলেন, তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণসমাবেশ করতে চায়।
শান্তিপূর্ণ সমাবেশ করা হবে জানিয়ে বিএনপি নেতারা বলেন, সমাবেশকে কেন্দ্র করে যাতে গণপরিবহন বন্ধ করে দেওয়া না হয় সে বিষয়েও ডিএমপি কমিশনারের কাছে জানানো হয়েছে।
ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, ডিএমপি কমিশনারের কাছে বিষয়টি জানানো হয়েছে।























দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৭