ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গরমে অতিষ্ঠ, আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

??????????????????????????????????????

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে বৃষ্টি কমে যাওয়ায় গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাপমাত্রা বেশি না হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরম বেশি অনুভূত হচ্ছে এমন ভাষ্য আবহাওয়াবিদদের।

তবে আগামী সপ্তাহের শুরুতে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৩৭ মিলিমিটার। ঢাকায় মঙ্গলবার সকালে সামান্য বৃষ্টি হয়েছিল।

বুধবার সকাল থেকে আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। জানিয়েছেন আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

নিউজটি শেয়ার করুন

গরমে অতিষ্ঠ, আগামী সপ্তাহে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২