ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় নির্বাচন বন্ধ কোন হঠকারী সিদ্ধান্ত নয়- সিইসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিব উল আউয়াল বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ করা কোনো হঠকারিতা সিদ্ধান্ত ছিল না। নির্বাচন কমিশন চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে। নিবিড় পর্যবেক্ষণ করেই নির্বাচন বন্ধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। গাইবান্ধার উপ নির্বাচনের অনিয়ম তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করেছে ইসি। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেয়া হবে।

বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বন্ধ ঘোষণা করে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবন থেকে সিসিটিভি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করার পর প্রেস বিফ্রিং এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে দফায় দফায় ভোটকেন্দ্র স্থগিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

গাইবান্ধায় নির্বাচন বন্ধ কোন হঠকারী সিদ্ধান্ত নয়- সিইসি

আপডেট সময় : ০৩:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২