ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় ওআইসি’র ভূমিকায় হতাশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের হামলার ঘটনায় ওআইসি’র ভূমিকা নিয়ে হতাশা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ফিলিস্তিনে নারী-শিশু হত্যা বন্ধের দাবিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে এই হতাশার কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের ওপর হামলার পরও বিশ্ব মোড়লরা নিজেদের স্বার্থে নিশ্চুপ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত গাজায় চলা গণহত্যা নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেনি। ইসরায়েলি বাহিনীর অনুকরণ করে দেশের হাসপাতালে হামলা চালিয়েছে। তারা আসলে ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে। যারা গণহত্যার সমর্থন করে তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।

হাছান মাহমুদ বলেন, জামায়াত ইসলামের আইন প্রতিষ্ঠা করতে চায়, অথচ তারা গাজার গণহত্যা নিয়ে কোনো কথা বলেনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত যেকোনো সরকারের চেয়ে এবারের শেখ হাসিনার সরকার শক্তিশালী। ৭৮ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছে। ৩২টি আন্তর্জাতিক সংস্থাও শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। ওআইসিতে এই গণহত্যার বিরুদ্ধে সরকার তার কঠোর অবস্থা তুলে ধরবে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ওআইসি’র ভূমিকায় হতাশ পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪