ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বাসচাপায় নিহত ৪

গাজীপুর সংবাদদাতা
  • আপডেট সময় : ১২:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের তেলিপাড়া এলাকায় বাস চাপায় ৪জন নিহত হয়েছে। আজ শনিবার (১৫ই অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মহানগরের তেলিপাড়ার ফারিশতা রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মালেক খসরু জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. আলমগীর হোসেন জানান, মহাসড়কের পাশে থেমে থাকা একটি ভ্যানগাড়িতে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হয়।

এ ঘটনায় বাসটি আটক করে ডাম্পিং করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

গাজীপুরে বাসচাপায় নিহত ৪

আপডেট সময় : ১২:০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২