ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর সিটির সাবেক মেয়র এমএ মান্নান আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ৭৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল ৪টা ৩৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানকে বুধবার (২৭ এপ্রিল) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাতে লাইফ সাপোর্ট নেয়া হয়।

৭২ বছর বয়সী বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এম এ মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গাজীপুর সিটি করপোরেশন মেয়র থাকার সময়ে ২০১৫ সালে বাসা থেকে গ্রেপ্তার হন তিনি। ২০১৭ সালে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

গাজীপুর সিটির সাবেক মেয়র এমএ মান্নান আর নেই

আপডেট সময় : ০৭:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২