ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গুজরাট দাঙ্গায় মোদিকে নির্দোষ ঘোষণার রায় সুপ্রিম কোর্টে বহাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০০২ সালে ভারতের গুজরাটে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হয়। ওই দাঙ্গায় হাজারের বেশি মানুষ নিহত হয়। সাম্প্রদায়িক দাঙ্গার মামলায় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে অব্যাহতি দিয়েছিল বিশেষ তদন্ত দল (সিট)। আর এর বিরুদ্ধে মামলা করেছিলেন দাঙ্গায় নিহত কংগ্রেসের এমপির স্ত্রী জাকিয়া জাফরি। আজ শুক্রবার (২৪ জুন) ভারতের সুপ্রিম কোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সিটি রবি কুমারের ডিভিশন বেঞ্চ আজ এ মামলা খারিজ করে দেন। গুজরাট দাঙ্গার সময় অন্যতম নৃশংস গুলবার্গ সোসাইটির গণহত্যায় কংগ্রেসের সংসদ সদস্য এহসান জাফরিসহ ৬৯ জন প্রাণ হারান। দাঙ্গার ঘটনায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রে শামিল থাকার অভিযোগ উঠেছিল। পরবর্তীকালে অবশ্য মোদিসহ ৬৪ জনকে অব্যাহতি দিয়েছিল সিট। ২০১৭ সালের অক্টোবরে বিশেষ তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেছিলেন গুজরাট হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে ‘স্পেশাল লিভ পিটিশন’ দায়ের করেছিলেন এহসান জাফরির স্ত্রী জাকিয়া জাফরি।

এতে তৎকালীন মুখ্যমন্ত্রী মোদিকে অব্যাহতি দিয়েছিল বিশেষ তদন্ত দল (সিট)। সেই মামলা বন্ধের চূড়ান্ত রিপোর্ট গ্রহণ করেছিলেন ম্যাজিস্ট্রেট। আজ সেই সিদ্ধান্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। সূত্র: হিন্দুস্তান টাইমস্

নিউজটি শেয়ার করুন

গুজরাট দাঙ্গায় মোদিকে নির্দোষ ঘোষণার রায় সুপ্রিম কোর্টে বহাল

আপডেট সময় : ০৮:৪০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২