ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গুলশানের ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ২০৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এর আগে আজ বৃহস্পতিবার দুপুরে দগ্ধদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনরা। দগ্ধরা হলেন- ডিএম রফিকুল ইসলাম রাজীব (৩৫), তার স্ত্রী মালিহা আনহা উর্মি (৩২), ছেলে মাসরুর মোহা. রাফিন (২) এবং গৃহপরিচারিকা মনি (৩৫)।

দগ্ধ রাজীবের মামা ইমদাদুল হক দ্য ডেইলি স্টারকে জানান, রাজীবের বাসা গুলশান-২ এর ১৩০ নম্বর রোডে। দ্বিতীয় তলায় থাকতো তারা। রাজীব একটি বেসরকারি ব্যাংকের কর্পোরেট শাখার ব্রাঞ্চ ম্যানেজার। ঘটনার সময় বাসাতেই অন্য রুমে ছিল এবং অফিসে জন্য তৈরি হচ্ছিল রাজীব। তখন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দগ্ধ অবস্থায় তাদের প্রথমে গুলশান ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন জানান, গুলশানের ঘটনায় শিশুসহ ৪ জনকে ইনস্টিটিউটে আনা হয়েছে। রাজীবের হালকা দগ্ধ হয়েছে এবং বাকিদের মধ্যে মালিহা আনহা উর্মির ৭০ শতাংশ, ছেলে মাসরুর মোহা. রাফিনের ৩০ শতাংশ এবং গৃহপরিচারিকা মনির ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গুলশানের ৬ তলা ভবনে অগ্নিকাণ্ডে শিশুসহ দগ্ধ ৪

আপডেট সময় : ১১:৫৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১