ঢাকা ১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগ‌ঞ্জে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৮

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২ ৫২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান।

তিনি জানান, রাজিব পরিবহন নামে একটি বাস মাওয়া থেকে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি বাহনই দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়। এরপর হাসপাতালে নেয়ার পর সেখানে একজন মারা যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে রাস্তার পাশেই ধান মাড়াই করছিল স্থানীয়রা। নিহতদের মধ্যে তাদেরও দু-একজন থাকতে পারে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। এছাড়া নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

গোপালগ‌ঞ্জে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আপডেট সময় : ০১:৪৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২