ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সংকটে ব্যাহত টাইলস- সিরামিক পণ্য উৎপাদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২ ৩৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গ্যাস সংকটে অর্ধেকে নেমেছে টাইলস ও সিরামিক পণ্যের উৎপাদন। নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের অভাবে নষ্ট হচ্ছে সিরামিকের কাঁচামাল। এ খাতে জুলাই মাসে রপ্তানি আয় কমেছে। অর্থনীতিবিদদের মতে, সিরামিক খাত দেশের অর্থনীতিতে অবদান রাখছে। পোশাকের পাশাপাশি সিরামিক খাতেও সরকারকে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের পরামর্শ দিয়েছেন তারা।

দেশে রপ্তানি আয়ের ৮৩ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এরপর পাট, চামড়া, ওষুধ, সিরামিক খাতের অবস্থান। গ্যাস-বিদ্যুৎ সরবরাহের অভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পোশাক ও সিরামিক খাত। সিরামিকের পন্য কয়েকটি ধাপে তৈরি করা হয়। এগুলো ধারাবাহিকভাবে করতে না পারলে কাঁচামাল নস্ট হয়ে যায়। সিরামিক খাতে গ্যাসের চাহিদার অর্ধেকও পাচ্ছে না শিল্প মালিকরা। এজন্য উৎপাদনও ৫০ শতাংশ কমেছে।

দেশে ছোট বড় মিলিয়ে সিরামিক কারখানার সংখ্যা ৭১টি। এ শিল্পের বাজার ১০ হাজার কোটি টাকার। আর স্থানীয় বাজারের আকার ৭ হাজার কোটি টাকা। গত ২০২১-২২ অর্থবছরে সিরামিক পন্য রপ্তানি করে আয় হয়েছে ৩৮৫ কোটি টাকা।

ব্যবসায়ীরা বলছেন, গ্যাস-বিদ্যুৎ সংকট দিনে দিনে বাড়ছে। এতে কারখানায় উৎপাদন কমছে। গ্যাস নির্ভর কারখানায় অন্য জ্বালানি দিয়ে কাজ চালানো সম্ভব না বলে জানান তারা।

প্রয়োজনে সাময়িকভাবে বিলাসপন্য হিসেবে সিরামিক আমদানি বন্ধ করে দেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।

বিশ্ব মন্দায় টিকে থাকতে সরকারকে আরো কৌশলী সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।

দেশের সিরামিক শিল্পের চিত্র

*সিরামিক খাতের আকার ১০ হাজার কোটি টাকা

*স্থানীয় বাজারের আকার ৭ হাজার কোটি টাকা

*২০২১-২২ অর্থবছরে রপ্তানি আয় হয় ৪৫.৩১ মিলিয়ন ডলার

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকটে ব্যাহত টাইলস- সিরামিক পণ্য উৎপাদন

আপডেট সময় : ০৪:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২