ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৬ জন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার সন্ধ্যায় লারিসার কাছ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত দুটি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ট্রেন ছিল। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেলে আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। আগুনের শিখা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি গাড়ি উপস্থিত হয়।

এদিকে কী কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঐ ট্রেন দু’টি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।

নিউজটি শেয়ার করুন

গ্রিসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৬ জন নিহত

আপডেট সময় : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩