ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত
রাজবাড়ী সংবাদদাতা
- আপডেট সময় : ০৮:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
মৌসুমের প্রথম ঘন কুয়াশায় আজ শনিবার (২৯ শে অক্টোবর) ভোর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। আড়াই ঘণ্টা পর কুয়াশা কমে গেলে সকাল আটটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোঃ সালাহউদ্দিন জানান, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে মৌসুমের প্রথম কুয়াশা পড়তে থাকে। এর আগে হালকা কুয়াশা পড়লেও নৌযান চলাচলে তেমন কোনো সমস্যা হয়নি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচলে বিঘ্নিত ঘটে।
তবে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে সিরিয়ালে কোন যানবাহন নাই। বর্তমানে এ নৌরুটে ছোট বড় ১১টি ফেরি চলাচল করছে।


























