ঢাকা ০৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় চসিকের প্রস্তুতি

চট্টগ্রাম প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগসহ অন্যান্য সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

নগরীর উপকূলীয় এলাকাগুলোর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে সিটি করপোরেশন।

স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে অবস্থান এবং মেডিকেল টিম গঠন করে প্রস্তুত রাখারও নির্দেশনা দেয়া হয়েছে ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারদের প্রস্তুত থাকার জন্য জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন। ভলান্টিয়ারদের প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে, চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোকে গভীর সাগরে চলে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, খারাপ আবহাওয়ার কারণে বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অবস্থানরহ সব লাইটার জাহাজকে সদরঘাট ও শাহ আমানত সেতু এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঘুর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় চসিকের প্রস্তুতি

আপডেট সময় : ০১:২৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২