ঘূর্ণিঝড় সিত্রাং: চট্টগ্রাম বন্দরে কার্যক্রম বন্ধ
চট্টগ্রাম প্রতিবেদক
- আপডেট সময় : ০১:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠা নামা বন্ধ রাখার পাশাপাশি জাহাজগুলোকে বন্দর ছেড়ে সাগরে অবস্থান করতে বলা হয়েছে।
আজ সোমবার (২৪শে অক্টোবর) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে তিন নম্বর নৌ-বিপদ সংকেত। ইতোমধ্যে বন্দরে সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে। পাশাপাশি বহির্নোঙরে থাকা জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। জেটিতে থাকা সব জাহাজ বের করে দেওয়া হয়। সেগুলোকে নিরাপদে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।























