ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডে চলমান প্রকল্পের তেলের পাইপ লাইনে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী।

শনিবার সকাল ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপণের কাজ শুরু করে।

স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় নৌবাহিনীও। পরে ১২টা ২৫ মিনিটে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

ফায়ার সার্ভিস জানায়, তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে নতুন একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। সেই চলমান প্রকল্পের নির্মাণাধীন তেলের পাইপলাইনের কাজ করার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে কাজ করার সময় শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০২:২২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২