ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২ ১০৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশের এক উপ-সহকারী পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছে।

শুক্রবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ইপিজেড থানার টিএসপি কমপ্লেক্সের সামনের সড়ক থেকে পুলিশের উপ-সহকারী পরিদর্শক বেণুরাম নাথ (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়। কাভার্ডভ্যান বা লরি চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। বেণুরাম দামপাড়া পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তার বাড়ি ফটিকছড়ি উপজেলায়।

স্থানীয় ব্যক্তিরা পুলিশকে জানায়, বেণুরাম গাড়িচাপায় মারা গেছেন। পুলিশ আশপাশের ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি পর্যালোচনা করে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছে।

এদিকে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বোর্ডবাজার এলাকায় বাসের ধাক্কায় জয়নাল আবেদীন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহত জয়নালের বাড়ি হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর এলাকায়।

পুলিশ বলছে, দুজনই মোটরসাইকেলে করে কক্সবাজারে যাচ্ছিলেন। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় : ০৮:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২