ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চলচ্চিত্র পরিচালনায় সৌদি নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ৫৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন সৌদির নির্মাতা ফাতিমা আল-বানাবি। তিনি একজন অভিনেত্রী ও অ্যাকটিভিস্টও। তার নির্মিতব্য সিনেমার নাম ‘বাসমা’। সিনেমাটিতে সৌদি আরবের সাধারণ মানুষের অসুস্থতাজনিত সমস্যা নিয়ে সাহসী বয়ান তুলে ধরবেন ফাতিমা। এটির কাহিনি লিখেছেন তিনি। অক্টোবরে জেদ্দায় শুরু হবে দৃশ্যধারণের কাজ।

সৌদি আরবে পাঁচ দশক পর সিনেমা হলের দরজা খুলেছে। সেখানে এখন নিয়মিত সিনেমা প্রদর্শিত হচ্ছে। শুধু তাই নয়, চলমান ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিজস্ব প্যাভিলিয়ন দিয়েছে দেশটি। ভবিষ্যতে বিশ্বমানের চলচ্চিত্র ও বিনোদন জগতের কেন্দ্রস্থলে পরিণত হওয়ার প্রত্যয়ে তাদের এই উদ্যোগ।

বাসমা ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ফাতিমা আল-বানাবি। তাকে দেখা যাবে ২৬ বছরের এক তরুণীর চরিত্রে, যার বাবা প্যারানয়েড বিভ্রান্তিতে ভুগছে। যুক্তরাষ্ট্র ফেরত ওই তরুণী বাবাকে অসুস্থতা থেকে সারিয়ে তুলতে চেষ্টা করে, কিন্তু বাধ্য হয়ে তাকে একপর্যায়ে দেশ ছাড়তে হয়।

মনোবিদ্যার ওপর ডিগ্রি রয়েছে ফাতিমার। হার্ভার্ড থেকে ধর্মতত্ত্বের ওপর মাস্টার্সও করেছেন। ফাতিমার পরিবারের সদস্যরা হয় ধর্মতত্ত্ববিদ, নয়তো মনোবিদ। এ কারণে নির্মাণাধীন সিনেমার বিষয়ে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।

২০১৬ সালে মোহাম্মদ সাবাগ পরিচালিত আলোচিত কমেডি বারাকা মিটস বারাকায় প্রথমবার অভিনয় করেন ফাতিমা। সৌদি আরব থেকে অস্কারে পাঠানো ছবিটি তাকে লাইমলাইটে নিয়ে আসে। এ ছাড়া বার্লিন উৎসবেও অংশ নেয় তার ছবি।

নিউজটি শেয়ার করুন

চলচ্চিত্র পরিচালনায় সৌদি নারী

আপডেট সময় : ১১:৫৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ মে ২০২২