ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২ ৭৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মে) চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রেলপথের হোসনে ডাঙ্গা বড়পুকুরিয়া এলাকায় সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

৩৮ বছর বয়সী মৃত তীর্থ কোল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বিলবৈলঠা গ্রামের মহাদেব কোলের ছেলে। পেশায় কৃষক তীর্থকোল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোল সম্প্রদায়ের মানুষ।

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ফারুক আহম্মেদ জানান, সকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় বনলতা এক্সপ্রেস। হোসেনডাঙ্গা বড়পুকুরিয়া এলাকায় ট্রেনটি পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়রা জানান, তীর্থ কোলের মানসিক সমস্যা ছিলো। ধারণা করা হচ্ছে তিনি লাইন পার হতে গিয়েই এ দুর্ঘটনার শিকার হন।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০২:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২