ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চার বছর পর ব্যর্থতার দায় স্বীকার মেসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২ ২৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল মেসির আর্জেন্টিনার। সেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। চার বছর পর মেসি সেই ব্যর্থতার দায় নিজের কাঁধেই নিলেন।
রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে সবাইকে চমকে দিয়েছিল ইউরোপের দেশ আইসল্যান্ড। ৬৪ মিনিটে পেনাল্টি নষ্ট করেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জিততে না পারার জন্য তাকেই কাঠগড়ায় তুলেছিলেন অনেকে। এত দিন এই বিষয়ে মুখ না খুললেও চার বছর পর সেই দায় নিজের কাঁধেই নিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

শুক্রবার (২১ অক্টোবর) ডিরেক্ট টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘আমি যদি সে দিন পেনাল্টি থেকে গোল করতে পারতাম, তা হলেই ছবিটা অন্য রকম হতো।’

মেসি আরও বলেছেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচ। প্রথম ১৫ মিনিট সব সময়ই উৎকণ্ঠা ও স্নায়ুচাপ থাকে। এই সময় অনেক কিছু ঘটে যেতে পারে। তা ছাড়া প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ হয়। এর ওপরেই নির্ভর করে কতটা চাপমুক্ত হয়ে খেলতে পারবে সবাই। আমি সব সময়ই বলি, আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে আমি যদি গোলটা করতে পারতাম, তা হলে জয় দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করতে পারতাম। পুরো পরিস্থিতিটাই সম্পূর্ণ বদলে যেত। এই কারণেই শুরুটা খুব ভালো হওয়া প্রয়োজন।’

রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করেছিল আর্জেন্টিনা। এক নম্বরে ছিল ক্রোয়েশিয়া। শেষ ষোলোর ম্যাচে ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে সেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিলেন মেসিরা।

এদিকে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৫টি ম্যাচে অপরাজিত মেসিদের আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেবারিট ভাবা হচ্ছে। অনেক বিশেষজ্ঞদের মতে, মেসির শেষ বিশ্বকাপটা তার জন্য স্মরণীয় হয়ে থাকবে।

নিউজটি শেয়ার করুন

চার বছর পর ব্যর্থতার দায় স্বীকার মেসির

আপডেট সময় : ১১:৫৫:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২