ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মেট্রোরেলের পঞ্চম স্টেশন হিসেবে মিরপুর ১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্যে পুরোপুরি প্রস্তুত। আজ বুধবার (পহেলা মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে মিরপুর ১০ নম্বর স্টেশন যাত্রী চলাচলের জন্য উন্মুক্ত হয়।

মিরপুর ১০ স্টেশনের মধ্য দিয়ে প্রথম কোনো জনবহুল এলাকায় মেট্রো স্টেশন চালু হলো। এর আগে চালু হওয়া উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার স্টেশন চালু হলেও কোনো স্টেশন জনবহুল এলাকায় ছিল না।

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল যেটা এমআরটি লাইন-৬ নামে পরিচিত। এ প্রকল্প সরকার হাতে নেয় ২০১২ সালে। ২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চালু হলো মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন

আপডেট সময় : ১০:৪৯:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩