ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চায়নায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এক বছরের জন্য নিষিদ্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাইনিজ সুপার লিগের ম্যাচে রেফারির সাথে অশোভন আচরন করায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হেনরিক ডুরাডোকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে, একইসাথে ৩০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
ফ্লুমিনেন্স ও ফ্ল্যামেঙ্গোর সাবেক এই তারকা রোববার উহান ইয়াংসের সাথে হেনান সংসহান লংসমেনের মধ্যকার ২-২ গোলের ড্র হওয়া ম্যাচটির ১৬ মিনিটে রেফারির সাথে বিতন্ডায় জড়িয়ে লাল কার্ড দেখেন।
চাইনিজ ফুটবল এসোসিয়েশনের এক বিবৃতিতে ৩২ বছর বয়সী ডুরাডোর নিষেধাজ্ঞা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
খেলোয়াড়ের অসদাচরনের বিষয়ে চাইনিজ ফুটবল সবসময়ই কঠোর শাস্তির জন্য পরিচিত। ২০১৭ সালে সাংহাই এসআইপিজিরি ৬০ মিলিয়ন ইউরোর ব্রাজিলিয়ান তারকা অস্কারকে অশোভন আচরনের জন্য আট ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

চায়নায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এক বছরের জন্য নিষিদ্ধ

আপডেট সময় : ০১:৩৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২