ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চীনা সৈন্যদের তাইওয়ানে ঢুকে পড়ার আশঙ্কা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যেকোনো সময় চীনা সেনারা তাইওয়ানের ভূখন্ডে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং। পার্লামেন্টে আইনপ্রণেতাদের প্রশ্নের উত্তরে প্রতিরক্ষামন্ত্রী আজ (সোমবার) নিজের এমন আশঙ্কার কথা জানান।

চিউ কুও-চেং বলেন, ‘চাইনিজ পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাইওয়ানের আঞ্চলিক আকাশ ও সমুদ্রের কাছাকাছি এলাকায় প্রবেশের অজুহাত খুঁজছে। সুযোগ পেলেই সীমান্ত অঞ্চলে হঠাৎ প্রবেশ করতে পারে পিএলএ। এটা চলতি বছরেই ঘটতে পারে। আসলে তারা এখন প্রস্তুতি নিচ্ছে। প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করবে।’

অন্যদিকে তাইওয়ান বলছে, চীনা সশস্ত্র বাহিনী তার ভূখণ্ডে প্রবেশ করলে আত্মরক্ষা এবং পাল্টা আক্রমণের অধিকার প্রয়োগ করবে তারা। প্রতিক্রিয়ায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘বেইজিং তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য অবশ্যই দৃঢ় পদক্ষেপ নেবে।’

উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে চীন ও তাইওয়ানের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। গত বছর তৎকালীন মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় চীন অঞ্চলটির চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছিল। যদিও হামলা করার মতো কোনো আলামত পাওয়া যায়নি। তবে চীনের সম্ভাব্য হামলার আশঙ্কায় সামরিক প্রস্তুতি নিচ্ছে তাইওয়ান।

নিউজটি শেয়ার করুন

চীনা সৈন্যদের তাইওয়ানে ঢুকে পড়ার আশঙ্কা

আপডেট সময় : ১১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩