ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চীনে প্রথমবারের মতো খরা সতর্কতা জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২ ৫৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রচন্ড তাপদাহে চীনে প্রথমবারের মতো জারি হয়েছে ইয়েলো অ্যালার্ট। জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে খরা সতর্কতা।গেল কয়েকদিনের তীব্র দাবদাহে চীনের দক্ষিণ-পশ্চিমের ৩৪টি কাউন্টির পঞ্চাশের বেশি নদীর পানি শুকিয়ে গেছে। বিভিন্ন জেলায় দেখা দিয়েছে দাবানল। শুকিয়ে গেছে মধ্যাঞ্চলীয় ইয়াংশি নদীর অববাহিকার অধিকাংশ এলাকা।

চীনের আবহাওয়া কর্তৃপক্ষ বলছে, সাধারণ বর্ষা মৌসুমের তুলনায় এবার জিয়াংশি প্রদেশে ৬০ শতাংশ বৃষ্টি কম হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ আগস্টের পর কমতে পারে তাপমাত্রা। জুলাই মাস থেকে শুরু হওয়া তীব্র দাবদাহে এ পর্যন্ত দেশটিতে আর্থিক ক্ষতির পরিমাণ চারশ’ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

চীনে প্রথমবারের মতো খরা সতর্কতা জারি

আপডেট সময় : ০৬:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২