ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চীন-রাশিয়ার ভেটোর মুখে জাতিসংঘে বাতিল হল মার্কিন প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২ ৩৭ বার পড়া হয়েছে

america

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বুধবার উত্তর কোরিয়া পূর্ব উপকূল লক্ষ্য করে অন্তত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এর একদিন পর আমেরিকা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি প্রস্তাব উত্থাপন করে। কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর মুখে সে প্রস্তাব বাতিল হয়ে যায়।

সে সময় চীন এবং রাশিয়ার প্রতিনিধিরা বলেন, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে এমন একটি বিবৃতি দিতে পারেন যা পিয়ংইয়ং মানতে বাধ্য নয় কিন্তু কোনো নিষেধাজ্ঞা আরোপ করা যাবে না।

তবে নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা আরোপ না করলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ওই নিষেধাজ্ঞা আরোপ করে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার দুটি ব্যাংক, উত্তর কোরিয়ার একটি কোম্পানি এবং একজন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে যে, তারা উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিকে সহায়তা করছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ফার ইস্টার্ন ব্যাংক এবং ব্যাংক স্পুৎনিক ও উত্তর কোরিয়ার কোম্পানির সঙ্গে লেনদেন করা আইনত অপরাধ বলে গণ্য করা হবে।

নিউজটি শেয়ার করুন

চীন-রাশিয়ার ভেটোর মুখে জাতিসংঘে বাতিল হল মার্কিন প্রস্তাব

আপডেট সময় : ১১:১৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২