ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চেলসি-টটেনহ্যামের নাটকীয় ড্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২ ৩৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের লড়াই হলো জমজমাট। দুই দলের ডাগআউটেও ছড়াল চরম উত্তেজনা। উত্তেজনার সঙ্গে রোমাঞ্চকর ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে টটেনহ্যাম-চেলসি।

রোববার (১৪ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে মুখোমুখি হয় দুই দল। স্বাগতিকদের হয়ে গোল করেন কালিদু কৌলবালি ও রিচ জেমস। স্পার্সদের সমতায় ফেরান পিয়েরে এমিলে ও হ্যারি কেন।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টটেনহাম। সমান পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে চেলসি। টটেনহামের বিপক্ষে শেষ আট ম্যাচেই অপরাজিত থাকল চেলসি। জয় ছয়টি এবং ড্র দুটিতে।

এদিকে ম্যাচের শেষ মিনিটের গোলের পর কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে চেলসি কোচ থমাস টুখেল ও টটেনহাম কোচ আন্তনিও কন্তে। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।

নিউজটি শেয়ার করুন

চেলসি-টটেনহ্যামের নাটকীয় ড্র

আপডেট সময় : ০১:০০:২৮ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২