ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২ ২৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন ছাড়া অন্য কোন চোরাগলিতে সরকারকে উৎখাত করার সুযোগ নেই।

শুক্রবার (২১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় কাদের বলেন, নির্বাচনই সরকার পরিবর্তনের একমাত্র পথ। নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্ব ও ব্যর্থতা ঢাকতে অনেক কথা বলছে বিএনপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন- সরকারকে সরাতে না পারলে নাকি জাতির অস্তিত্ব থাকবে না। যারা এই কথা বলছেন, সেই বিএনপিই হলো এদেশের অস্তিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশের উন্নয়নের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচির নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে সম্মিলিত প্রতিরোধ করা হবে।

এ সময় আওয়ামী লীগকে হুমকি-ধামকি দিয়ে পরাস্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন হানিফ।

নিউজটি শেয়ার করুন

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: কাদের

আপডেট সময় : ০৩:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২