চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুল
- আপডেট সময় : ১১:৫৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মে ২০২২ ৭৫ বার পড়া হয়েছে
প্রথম লেগে ২-০ গোলের জয়ে আত্মবিশ্বাস নিয়েই স্পেনে নেমেছিল অলরেডরা। কিন্তু ঘরের মাঠে নিজ সমর্থকদের সামনে ৪১ মিনিটের মধ্যে দু গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। বোউলাইয়া দিয়া ও ফ্রান্সিস কোকুলিনের গোল স্বাগতিকদের আশা দেখায়। তবে দ্বিতীয়ার্ধে অন্য লিভারপুল। ম্যাচে ব্যবধান কমান ফাবিনহো আর এগিয়ে দেন দু লেগের গোল সংখ্যায়।
মঙ্গলবার রাতে নিজেদের মাঠে দুই দফা এগিয়ে গিয়েছিল ভিলারিয়াল। তখনই কাঁপুনি উঠেছিলো লিভারপুলের ফুটবলারদের মনে। কিন্তু, বিরতির পর নিজেদের গতি ধরে রাখতে পারেনি স্প্যানিশরা। ঘুরে দাঁড়িয়ে টানা তিন গোল দিয়ে আবারও শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট নিশ্চিত করেছে মো. সালাহরা।
চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে এর আগে অ্যানফিল্ডে ২-০ গোলে জিতেছিল লিভারপুর। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।
ম্যাচের তৃতীয় মিনিটে বক্সের মুখে বল পেয়ে ঠিকানায় পাঠিয়ে ভিয়ারিয়ালকে উচ্ছ্বাসে ভাসান সেনেগালের ফরোয়ার্ড দিয়া। এরপর বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করে নেন ফরাসি স্ট্রাইকার ফ্র্যান্সিস কোকুলিন। দুই গোল করে ফেললে স্কোরলাইন দুই লেগ মিলে হয় ২-২। তাতে দারুণ কিছু করার আশা নিয়ে বিরতিতে যায় ভিয়ারিয়াল।
কিন্তু, শেষ দিকে সে আশাকে মাড়িয়ে জয় তুলে নিল লিভারপুর। পরপর তিন বার ভিয়ারিয়ালের জালে বল পাঠিয়ে জয়ের হাসি হাসল অতিথিরা। তিন গোল করার ত্রাতা হলেন—ফাবিনিয়ো, দিয়াস ও সাদিও মানে।
আরেক সেমিফাইনালে আজ দিনগত রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এ ম্যাচের জয়ী দলই ফাইনালে লড়বে লিভারপুলের বিপক্ষে। আগামী ২৮ মে হবে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল।
























